Logo
logo

রন্ধনে বন্ধন

কর্মাবাঈ খিচুড়ি

উপকরণ:-
গোবিন্দ ভোগ চাল - ২০০ গ্রাম
সোনা মুগ ডাল- ১৫০ গ্রাম
গরম জল- দেড় লিটার
তেজপাতা- ২টো
আদা- গ্রেট করা ১চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো- ১চা চামচ
গোলমরিচ গুঁড়ো -১ চা চামচ
হলুদগুঁড়ো -১চা চামচ
সন্ধক লবণ পরিমাণ মত
হিং:- হাফ চা চামচ
আখের গুড় - ১ চা চামচ
ঘী - ২ টেবিল চামচ
নারকেল :- গ্রেট করা ১/২মালা

প্রনালী:-
প্রথমে আলাদা আলাদা করে চাল ও ডাল ভালো করে ৩ থেকে ৪ বার ধুয়ে নিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।তারপর কড়াইতে জল দিয়ে গরম করতে হবে ।জল গরম হয়ে গেলে আগে চাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ডাল দিয়ে দিতে হবে। চাল, ডাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ২টো তেজপাতা দিয়ে দিতে হবে। এর কিছুক্ষণ পর কড়াইতে ফুটন্ত চাল এবং ডালের মধ্যে ধনেগুঁড়ো ,জিরেগুঁড়ো ,গোলমরিচ,
হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ।তারপর দিতে হবে আদা ও হিং।এরপর সন্ধক লবণ এবং নারকেল কোরা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর নামাবার আগে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ।বেশ ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এইভাবেই তৈরী হয়ে যাবে কর্মাবাই খিচুড়ি।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com