Logo
logo

রন্ধনে বন্ধন

মহুরা

উপকরণ:-
কুমড়ো -২০০ গ্রাম।
বেগুন -১টি(মাঝারি সাইজের)।
বরবটি -১০টি।
কাঁচা কলা -১টি।
রাঙা আলু -২০০ গ্রাম।
ঝিঙে -১টি(মাঝারি সাইজের)।
পটল -৪টি।
কচু -১৫০ গ্রাম।
মূলো -১টি।
বড়ি ৮-১০টি।
হলুদ গুঁড়ো -১চামচ।
গুড় -১টেবিল চামচ।
নারকেল কোরা -হাফ কাপ।
নুন স্বাদ মতো।
গাওয়া ঘি -৫টেবিল চামচ।
গোটা ছোলা ভেজানো -১মুঠো।
গোটা জিরে, গোটা ধনে ১চামচ করে। আদা -১"। গোটা গোলমরিচ -২চামচ। তেজপাতা -২টি, ছোট এলাচ(২টি)দারুচিনি১"
ফোড়ণের জন্য গোটা জিরে -১চা-চামচ। গোটা সর্ষে -১চা-চামচ।হিং-১/৩ চামচ।

প্রনালী:-
প্রথমে সব সবজি ডুমো করে কেটে ধুয়ে নিতে হবে। সব গোটা মশলা, আদা একসাথে বেটে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে প্রথমে কলাই ডালের বড়ি দিয়ে একটু ভেজে ১চামচ ঘি দিয়ে ভেজে আলাদা তুলে রাখতে হবে। এবার কড়াইতে ৩চামচ গাওয়া ঘি দিয়ে বাটা মশলা দিয়ে কষে নিয়ে প্রথমে ভেজানো ছোলা ও ডুমো করে কাটা সবজি দিয়ে খুব ভালো করে মিনিট ৫ ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে গুড়টা দিয়ে দিতে হবে। নারকেল কোরাও এই সময় দিতে হবে।নেড়েচেড়ে ভাজা বড়ি দিয়ে নামিয়ে নিতে হবে।
এবার আর একটা আলাদা জায়গায় ১চামচ ঘি দিয়ে তাতে গোটা জিরে, সর্ষে ও হিং ফোড়ণ দিতে হবে।ফোড়ণের সুগন্ধ বেড়োলে তৈরী করা তরকারিতে ছোঁক দিতে হবে। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি ভোগ মহুরা।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com