Logo
logo

রন্ধনে বন্ধন

পটল রসা

উপকরণ:-
পটল৭-৮-টা, নারকেল কোরানো ১কাপ, গোটা জিরা ১চামচ, গোটা ধনে ১/২চামচ, গোটাগোলমরিচ ৫-৬টা,গোটা লবঙ্গ৩-৪টা, মৌরি ১/৪চামচ,ঘি৪-৫চামচ, নুন ১/২চামচ, চিনি ১/৪চামচ, জল ১/২কাপ, তেজপাতা ২-৩টা।

প্রনালী:-
প্রথমে পটলের খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে। এরপর কড়াইতে ঘি ও তেজপাতা দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে গোটা জিরা,ধনে,গোলমরিচ,লবঙ্গ,মৌরি,সব একসাথে গুড়ো করে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে এলে তৈরি করে রাখা গুড়ো মসলা দিয়ে জল ও নুন, চিনি পরিমান মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে ৫-১০ মিনিট মতো রাখতে হবে। এরপর শেষে নারকেল কোরানো ওপর দিয়ে ছড়িয়ে দিলেই তৈরী হয়ে যাবে পটল রসা।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com