নারকেলের পুরভরা ট্রাই কালার মোদক
উপকরণ:-
এক কাপ সুজি, হাফ কাপ চিনি, দুই চিমটে এলাচ গুঁড়ো, ঘি দেড় টেবিল চামচ, পাঁচ ফোঁটা গ্রীন ফুড কালার, এক চিমটি স্যাফরণ কালার, এক চতুর্থাংশ চা চামচ গোলাপ জল, হাফ লিটার তরল দুধ, এক কাপ নারকেল কোরা, হাফ কাপ গুড়।
প্রনালী:-
প্রথমে গ্যাস ওভেনে মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। তারপর গরম কড়াইয়ে নারকেল কোরা, গুড় ও হাফ কাপ তরল দুধ ঢেলে দিতে হবে, এরপর একসঙ্গে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, এরপর গাঢ় হয়ে এলে আঁচ কমিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপর নাড়তে হবে। এরপর নামিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিতে হবে, এইভাবে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। তারপর অন্য একটি কড়াইয়ে সুজি হালকা করে ভেজে নিতে হবে, তারপর ভাজা সুজি জল দিয়ে ধুয়ে নিতে হবে, এরপর সুজির কড়াই গ্যাস ওভেনে বসিয়ে বাকি দুধ ঢেলে দিতে হবে, এরপর এক টেবিল চামচ ঘি ও চিনি দিয়ে দিতে হবে, এরপর অনবরত নাড়তে থাকতে হবে যেন তলায় লেগে যায় না খেয়াল রাখতে হবে, নাড়তে নাড়তে গাঢ় হয়ে এলে বাকি এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে, এরপর সুজির মন্ডটি এমন ভাবে পাক করতে হবে যেন রুটি তৈরির আটার মতো হয় , এরপর নামিয়ে নিয়ে অন্য একটি গোল থালায় ঢেলে দিতে হবে,তারপর মন্ডটি সমান তিন ভাগে ভাগ করে নিতে হবে , প্রথম ভাগে স্যাফরণ ফুড কালার মিশিয়ে নিতে হবে,
দ্বিতীয় ভাগে গ্রীন কালার মিশিয়ে নিতে হবে, অবশিষ্ট সুজির মন্ডটি থাকবে। তারপর হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে স্যাফরণ মণ্ডটি থেকে কিছুটা নিয়ে বাটি তৈরি করে সেই বাটির মধ্যে এক টেবিল চামচ সুজির পুর ভরে মোদক তৈরি করে নিতে হবে, আর একটি মোদক একই ভাবে তৈরি করে নিতে হবে, এই ভাবেই দুটি গ্রীন মোদক তৈরি করে নিতে হবে,
অবশিষ্ট সুজি থেকে দুটি মোদক তৈরি করে নিতে হবে, তারপর মোদকের গায়ে ছুরির উল্টো দিক দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে দিতে হবে, এইভাবেই তৈরী হয়ে যাবে নারকেল পুর ভরা ট্রাই কালার মোদক ।



