Logo
logo

রন্ধনে বন্ধন

বেসর

উপকরণ:-
১)নানা ধরনের সবজি (কুমড়ো, গাটি কচু, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, কাকরোল, পটল, কাঁঠাল বীজ, বরবটি)-সব মিলিয়ে ১ বাটি
২) নারকেল কোরা-১/২কাপ
৩)বিউলি ডালের বড়ি-৫/৬পিস
৪)ছোলা-১টেবিল চামচ
৫) সরষে গুঁড়ো -১ চা চামচ
৬)আদা বাটা- ১ চা চামচ
৭)গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
৮)ধনে গুঁড়ো- ১ চা চামচ
৯)হলুদ গুঁড়ো-১ চা চামচ
১০)লবণ- পরিমান মতো
১১)ঘি-২ টেবিল চামচ

প্রনালী:-
প্রথমে কড়াইতে ঘি গরম করে দিয়ে তাতে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে । এবার ওই ঘিতে আরেকটু ঘি দিয়ে সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নুন এবং অল্প হলুদ গুঁড়ো ঢাকা চাপা দিয়ে দিতে হবে। একটু পরে সবজিগুলো একটু নরম হলে সরষে গুড়ো, আদা বাটা, গোলমরিচ গুড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ।কিছুক্ষণ বাদে নারকেল কোরা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে ।এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা ছোট বাটিতে ঘি গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা সবজির মধ্যে দিয়ে দিতে হবে এবং ভাজা বড়ি গুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। যাতে ফোড়নের গন্ধ এবং বড়িগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর নামিয়ে বাটিতে সাজিয়ে ওপরে নারকেল কোরা দিয়ে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করতে হবে।

<<Prev123Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com