ইলিশ চিংড়ি যুগলবন্দী
উপকরণ:-
ইলিশ মাছের পেটি ৪ পিস, চিংড়ি মাছ ২৫০ গ্রাম, আদাকুচি -১ চা চামচ, কাঁচালঙ্কা বাটা- ১ চামচ, সাদা জিরে বাটা -১ চামচ, সরষে বাটা - ১ চামচ, কাজু বাদাম বাটা - ১চামচ, ডাবের জল, ডাবের শাস, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, সরষের তেল ৫০ গ্রাম
প্রনালী:-
প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। এরপর মিক্সিতে ভাজা চিংড়ি মাছ, আদা , কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে। এরপর সেই পেস্টটা কড়াইতে তেলে ভালো করে নাড়িয়ে নিয়ে পুর করে নিতে হবে। এরপর ইলিশ মাছের পেটের মধ্যে ভরে সমস্ত বাটা মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর তাতে ডাবের শাস এবং ডাবের জল অল্প করে দিয়ে দিতে হবে। তারপর স্টিম করে নিতে হবে। হয়ে গেলে উপর থেকে অল্প সরষের তেল দিয়ে দিতে হবে। হয়ে গেলে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে এই ইলিশ চিংড়ির যুগলবন্দী।



