Logo
logo

স্বাদে আহ্লাদে

কঁচু পাতায় ইলিশ

উপকরণ:-
৪ পিস ইলিশ মাছ
২ চামচ কালো সরষে বাটা
২ চামচ পোস্ত বাটা
২ চামচ নারকেল বাটা
৪-৫ টে কাঁচা লঙ্কা বাটা
৫ টে চেরা কাঁচা লঙ্কা
সামান্য লঙ্কা গুঁড়ো
১ চামচ হলুদ গুঁড়ো
৯-১০ টি কচু পাতা
পরিমাণ মতো সরষের তেল
সুতো

প্রনালী:- প্রথমে মাছ গুলোকে ভালো করে ধুয়ে নুন,হলুদ ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।
এবার একটা বাটিতে সরষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, হলুদ ,নুন , লাল লঙ্কা গুঁড়ো ও সরষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে তাতে ইলিশ মাছ গুলো দিয়ে মিনিট ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটি পাত্রে গরম জল নিয়ে কচু পাতা গুলোকে ভালো করে গরম জলে একে একে পাতা গুলোকে চুবিয়ে ধুয়ে নিতে হবে। এবার ১৫ মিনিট পর ঢাকা খুলে পাতা নিয়ে একটা প্লেটে সাজিয়ে তার ওপর মাছ ও সরষের পেষ্ট দিয়ে ওপর থেকে সরষের তেল দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটিকে সুন্দর করে মুরে নিয়ে একটা সুতোর সাহায্যে বেঁধে নিতে হবে। এবার গ্যাসে একটা সসপেনে চাল ও সমান পরিমাণে জল দিয়ে চাল যখন আঁধ ফোটা হয়ে যাবে তখন পাতায় যেকোনো মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে মিনিট ১০ রেখে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকা খুলে বের করে নিলেই তৈরি "কচু পাতায় ইলিশ ".... 🙏

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com