Logo
logo

রন্ধনে বন্ধন

কণিকা ভোগ

উপকরণ:-
এক কাপ দেরাদুন রাইস (ধুয়ে জল ঝরিয়ে এক চামচ ঘি দিয়ে মেখে রাখতে হবে) ,তেজপাতা একটা, চারটে ছোটো এলাজ ,লবঙ্গ চারটে ,দারচিনি এক ইঞ্চি , জয়ীত্রীএক চিমটি, আখের গুড় ও সন্দক লবণ প্রয়োজন মত, কাজু কিসমিস দু টেবিল চামচ করে, দারচিনি গুড়ো হাফ চামচ ,গাওয়া ঘি প্রয়োজনমতো, গোলমরিচ গুঁড়ো প্রয়োজন মত।

প্রনালী:-
গ্যাস অন করে একটা প্যানে তিন চামচ ঘি গরম করে তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি জয়ত্রী , দিয়ে একটু নেড়ে কাজুও কিসমিস অল্প নেড়ে তারপর ভেজানো চালটা দিয়ে মিডিয়াম আঁচে নাড়তে হবে দু-তিন মিনিট। দু কাপ জল দিতে হবে তারপর যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে লো ফ্রেমে ছ-সাত মিনিট রাখতে হবে। তারপর ঢাকনা খুলে জল কমে গেলে সন্দক লবণ , গুড় ও গোলমরিচ দিয়ে আবারো মেশাতে হবে। এবার আবারো ঢাকা দিয়ে লো ফ্রেমে দুই থেকে তিন মিনিট রাখতে হবে। তারপর ঢাকনা খুলে চাল সেদ্ধ হলে তখন এক চামচ ঘি ও হাফ চামচ দারচিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে আরো ৬-৭ মিনিট রাখলেই তৈরী কনিকা ভোগ।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com