শাক ভোগ
উপকরণ:-
নোটে শাক-২ আটি
নারকেল কোৱা-১ কাপ
ঘি- ২ টেবিল চামচ
সন্ধক লবণ- পরিমাণ মতো
গোটা জিরে- ১/২ চা চামচ
হিং-১/৪ চা চামচ
প্রনালী:-
নোটে শাক গুলোকে ৪/৫ বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ধুয়ে রাখা শাকগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে দিতে হবে১.৫ টেবিল চামচ ঘি। গরম হলে দিয়ে দিতে হবে শাকগুলো। ভালো করে নাড়িয়ে লবণ দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ১৫ মিনিট বাদে ঢাকা খুলে একবার নাড়িয়ে নারকেল কোরা দিয়ে আবারো একবার নাড়িয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে ৫ মিনিটের জন্য। অন্যদিকে আরেকটি কড়াই নিয়ে তার মধ্যে বাকি ঘি দিয়ে জিরে এবং হিং ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে তৈরি করে রাখা শাকের ওপর ঢেলে ভালো করে মিশিয়ে মাটির পাত্রে তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে হবে।



