রসাবলী
উপকরণ:- ১/২ লিটার দুধের ছানা
১/২ লিটার দুধ
১/২ চামচ এলাচ গুঁড়ো
৪ চামচ চিনি
ছানাটা মাখার জন্য
১/৩ চামচ এলাচ গুঁড়ো
১ চামচ চিনি
১ চামচ ময়দা
প্রনালী:-
প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে ১/২ লিটার দুধকে জাল দিয়ে ভিনিগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নিতে হবে। এবার একটা কাপড়ে ছানাটাকে ছেকে নিতে হবে। এবার গ্যাসে আরএকটা কড়াই বসিয়ে উপকরণে দেওয়া পরিমাণ মতো দুধ দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে বলক উঠা পর্যন্ত এবার বলক উঠা দুধের মধ্যে চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দুধটা ঘনো করে নিতে হবে।এবার ছানাটাকে একটা প্লেটে নিয়ে উপকরণে দেওয়া পরিমাণ মতো এলাচ গুঁড়ো,চিনি ও ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মাখা হয়ে গেলে ছোট ছোট করে ছানার লেছি নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে চেপটা আঁকার করে মাঝে একটা ফুটো করে নিতে হবে। এবার কড়াইতে ঘি দিয়ে গরম হয়ে আসলে একে একে ছানার তৈরি বল গুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ঘনো করা দুধে মধ্যে ছানার তৈরি বল গুলো দিয়ে ৫/৬ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি জগন্নাথ মহাপ্রভুর ভোগ রসাবলী।



