Logo
logo

রন্ধনে বন্ধন

মগজ নাড়ু

উপকরণ:- আটা ২ কাপ,ঘি ২০০ গ্রাম(প্রয়োজন অনুযায়ী কম বা বেশি) , ডাই ফ্রুটস কুচি করা ১০০ গ্রাম,এলাচ,লবঙ্গ,গোলমরিচগুঁড়ো ১/২ চা চামচ,চিনি অথবা মিছরি গুঁড়ো ৪-৫ চামচ।

প্রনালী:- কড়াই গরম করে ১চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটস ভেজে তুলে রাখু।ওই কড়াইয়ে আটা শুকনো করে ২ মিনিট ভেজে নিন,আটার কাঁচা গন্ধ চলে গেলে ২কাপ ঘি দিয়ে ভালো করে ভেজে নিন এবার এই ঘিয়ে ভাজা আটার মধ্যে এলাচ লবঙ্গ গোলমরিচের গুঁড়ো ও মিছরি গুঁড়ো দিয়ে দি ভালো করে মিশিয়ে নিন।আগের থেকে ভাজা ড্রাই ফ্রুটস গ্যাসের আঁচ অফ করে নামিয়ে হাত দেওয়া যায় এমন ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় প্রয়োজন হলে আরও কিছু টা ঘি দিয়ে মেখে নাড়ুর মতো করে গোল গোল নাড়ু বানিয়ে নিন।খুব কম উপকরনে আর কম সময়ে তৈরী হয়ে যাবে জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের অন্যতম মিষ্টি মগজ নাড়ু।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com