Logo
logo

রন্ধনে বন্ধন

বল্লভ

উপকরণ:-
আটা- ১কাপ
চিনি-১/২কাপ
ঘি-৩ টেবিল চামচ
জাইফল-১ টুকরো
ছোট এলাচ -২টি
লবঙ্গ- ৩ টি

প্রনালী:-
প্রথমে কড়াইতে জাইফল, এলাচ, লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে গুড়ো করে রাখতে হবে। তারপর ঘি দিয়ে আটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। লালচে রং ধরলে নামিয়ে রাখতে হবে। তারপর চিনির রস তৈরি করে নিতে হবে এক তার যখন হবে তখন আটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ভেজে রাখা গুঁড়ো মসলা দিয়ে দিতে হবে। একটি থালায় বাটার পেপার দিয়ে মিষ্টিটা ঢেলে নিতে হবে অল্প ঠান্ডা হলে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর কাঁসার থালায় সাজিয়ে দিয়ে পরিবেশন করতে হবে বল্লভ।

<<Prev1234Next>>

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com