Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা -টাপুর টুপুর বৃষ্টি



আমার অনুভূতির টাপুর টুপুর বৃষ্টি,
সাদা কাগজে লেখা প্রেমের মধুর সৃস্টি।
শহর জুড়ে আজ নামুক বৃষ্টি ,
তোমার চোখে হোক আমাদের ভালোবাসার সৃষ্টি
ভিজুক চোখের কাজল,
তোমার হাতের আঙ্গুল ছুঁয়ে যাক আমার ঠোঁটের কোন,
মেঘ-বৃষ্টি আর মনখারাপের মাঝে...
বৃষ্টিভেজা সন্ধ্যায় আমি আর তুমি পাশাপাশি বসে
কখনো হাতে হাত রেখে অথবা এলোচুলে...
গুনগুনিয়ে কিংবা কপালে আলগা চুম্বনে
শ্রাবণের ধারায় প্রিয়জনের ভালোবাসায়
অনুভূতিগুলো আরও গভীরভাবে অনুভবের খেলায়।
বৃষ্টি ভিজে আর বাঁচিনা একলা
ঘরে কিংবা নদীর পাড়ে তাকিয়ে থাকি আনমনা
সঙ্গে থাকে তোমার ভরসা আমার প্রেমের বিশ্বাস
বছরের প্রথম কাক ভেজা পাখি জানালায় উঁকি দিয়ে করে ডাকাডাকি
আমার প্রথম কদম ফুলের সাজি
সাজিয়ে রেখেছি মনের মাধুরি মাখি
আজ নামুক শহর জুড়ে বৃষ্টি
আমার প্রেমের টাপুর টুপুর বৃষ্টি হোক না মধুর সৃস্টি।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com